ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিফ হুইপ ফুটবল: আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ৩-২ গোলে হারিয়েছে বানিয়াচং ক্রীড়া সংস্থাকে। বিজয়ী দলের পক্ষে কিংস ২টি এবং জেরি ১টি গোল করেন। বানিয়াচংয়ের গোল দুটি করেছেন এলিট ও আলী। ম্যাচের সেরা বিজয়ী দলের মিনার। কাল বিকেল ৩টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ছিলেন বিশেষ অতিথি। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিপঞ্চগড়ে হ্যান্ডবল: কিউট পুরুষ হ্যান্ডবল লিগে শুকতারা হ্যান্ডবল একাডেমি ১৬-৬ গোলে শতদল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।—পঞ্চগড় প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপের সেমিফাইনালে গতকাল সাতপোয়া ইউনিয়ন টাইব্রেকারে ৫-৪ গোলে কামরাবাদ ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি