ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন: সিজেকেএস প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের প্লে-অফে তারা রাইজিং স্টারকে হারিয়েছে ২-১ গোলে। বিজয়ী দলের গোলদাতা রাজু ও নুরুল আবছার। রাইজিং স্টারের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোক্তার।—চট্টগ্রাম অফিসকমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল: কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগান মাঠে চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ আমন্ত্রণমূলক গোল্ডকাপে গতকাল সোহেলের গোলে হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ ব্যবধানে রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি