ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ফুটবল: শামস উল হুদা স্টেডিয়ামে কাল থেকে শুরু হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। কাল উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ শেখ মণি স্মৃতি সংসদ ৩-০ গোলে হারিয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে। জুলু দুটি ও মশিউর একটি গোল করেছেন। ম্যাচসেরা হয়েছেন জুলু।—যশোর অফিসকমলগঞ্জে ফুটবল: চিফ হুইপ আব্দুস শহীদ আমন্ত্রণমূলক গোল্ডকাপে ফাইনালে উঠেছে কমলগঞ্জ। কাল সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে। জয়ী দলের কিংস লে এবং জেরি গোল করেছেন।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি