ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ফুটবল: সিলেটে ওয়ালটন শহীদ পুলিশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এসএমপি ১-১ গোলে ড্র করেছে জেলা পুলিশ ফুটবল দলের সঙ্গে।—সিলেট প্রতিনিধিফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর প্রথম আলো বন্ধুসভাকে (৬৯/১০) ৮ উইকেটে হারিয়ে ফরিদপুর ইসলামিয়া রেস্টুরেন্ট ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ (৭০/২)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ তারিক হোসেন খান।—ফরিদপুর অফিসআনোয়ারায় ফুটবল: চট্টগ্রামের আনোয়ারায় আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় ফুটন্ত গোলাপ একাদশ ২-১ গোলে হারিয়েছে আদর্শ ফুটবল একাদশকে।—আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি