ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় টি-টোয়েন্টি: কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে আন্তকলেজ টি-টোয়েন্টি ক্রিকেট। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে। আয়োজনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা শিক্ষা বোর্ড।—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবিমানবাহিনীর ফুটবল: বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঘাঁটি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দল। চট্টগ্রামে ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হক দলকে। সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মাহবুব। সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।—বিজ্ঞপ্তি