ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় টি-টোয়েন্টি: কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে কাল শুরু হয়েছে আট দলের ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বাশার ক্রিকেট কেয়ার গ্ল্যাডিয়েটর্স একাডেমি ৫ উইকেটে হারিয়েছে ক্রিসেন্ট সুপার কিংসকে। টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। —কুষ্টিয়া অফিস রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি: রাজশাহীতে ক্লেমন মেয়র কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাল পদ্মা গার্ডেন ক্রিকেট স্কুল (১১৪/৫) ৫ উইকেটে বাবলু স্মৃতিকে (১১০), বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি ‘এ’ (১৪৪/৭) ৪৯ রানে এফ আর ক্রিকেট একাডেমিকে (৯৫) ও পাবনা (১৪৯/৫) ৫১ রানে বিবি ওয়ারিয়র্সকে (৯৮) হারিয়েছে। —রাজশাহী অফিস