ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ক্রিকেট: আলকরণ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সুপার এইট। কাল ফাইনালে সুপার এইট ২৩ রানে হারিয়েছে লাকি সেভেন বয়েজকে। ম্যাচসেরা চ্যাম্পিয়ন দলের তুহিন। সিরিজ-সেরা লাকি সেভেনের ইমন। ফেয়ার প্লে ট্রফি জিতেছে আলকরণ ওয়ারিয়র্স। —বিজ্ঞপ্তিসরিষাবাড়ীতে ক্রিকেট: মোস্তাফিজুর রহমান স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে যমুনা ক্রিকেট একাদশ (১২০) ২৫ রানে হারিয়েছে বলারদিয়ার ক্রিকেট একাদশকে (৯৫)।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিক্লেমন টি-টোয়েন্টি: রাজশাহীতে ক্লেমন মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে কাল দুরন্ত মহিষবাথান (১৪৫/৮) ১৬ রানে বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ‘এ’ দলকে (১২৯) এবং পাবনার রবি ক্রিকেট একাডেমি সুপার ওভারে ১ রানে হারিয়েছে বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ‘বি’ দলকে। এর আগে দুদলই করেছিল ১০৮ রান করে।—রাজশাহী অফিস