ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী প্রথম বিভাগ ফুটবল: লিভারপুল ক্লাব ৪-১ গোলে ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। জয়ী দলের আহসান টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন, অন্য গোলটি করেছেন মিজান। ছাগলনাইয়ার পক্ষে একমাত্র গোলটি মামুনের। লিভারপুলের সৌরভ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।—ফেনী প্রতিনিধিরাজশাহী ২য় বিভাগ ফুটবল: বিসমিল্লাহ স্পোর্টিং ক্লাব সিক্স স্টার স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে এবং শহীদ জিয়া স্মৃতি সংঘ ১-০ গোলে ইলেভেন স্টার ক্লাবকে হারিয়েছে। বিসমিল্লাহ স্পোর্টিংয়ের পক্ষে রনি, আকরাম, তুহিন ও মুকুল এবং সিক্স স্টারের পক্ষে দুটি গোলই করেছেন জিল্লুর। জিয়া স্মৃতি সংঘের জয়সূচক গোলটি করেছেন ইভান।—রাজশাহী অফিস