ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে ফুটবল: মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গমাতা গোল্ডকাপের উপজেলা পর্যায়ের ফাইনালে জামিরকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে হারিয়েছে বিক্রমকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে হারিয়েছে নূরজাহান বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে। সদর উপজেলা পরিষদ মাঠে বঙ্গমাতা ফুটবলে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়েছে আনিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে মাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সম্পাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। —প্রতিনিধি