ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ফুটবল: মিশু স্মৃতি সংঘকে কাল টাইব্রেকারে (৫-৪) হারিয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। আজ শহীদ জিয়া স্মৃতি সংঘ ও আমবাগান ক্লাবের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল।—রাজশাহী অফিসদাউদকান্দিতে ফুটবল: ডা. নিরঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লাজৈর একাদশ। ইলিয়টগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠের ফাইনালে কাল তারা ইলিয়টগঞ্জ একাদশকে ১-০ গোলে হারিয়েছে। একমাত্র গোলটি নাইজেরিয়ার খেলোয়াড় মাইকেল জেনের, সেরা খেলোয়াড় সুচিত। পুরস্কার বিতরণ করেন বাফুফের সহসভাপতি বাদল রায়। ইফরা টিভিকাপ ফুটবল: হাসানপুর সরকারি কলেজ মাঠে ইফরা টিভিকাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকারগাঁও একাদশ ১-০ গোলে দশপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। —দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিরাজবাড়ীতে ফুটবল: আব্দুল কুদ্দুস স্মৃতি রৌপ্য কাপে চ্যাম্পিয়ন হয়েছে সুপার স্টার ক্লাব। কাল ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে শাহিন স্মৃতি সংঘকে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।—গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি