ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফুটবল: ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ফরিদপুর। কাল সেমিফাইনালে ফরিদপুর ৫-২ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলাকে। ফরিদপুরের নাসির দুটি, উজ্জ্বল, ক্রেস্টার ও মারিও একটি করে গোল করে। নারায়ণগঞ্জের গোল দুটি মোহাম্মদের। এর আগে কোয়ার্টার ফাইনালে কলকাতা মোহনবাগান অনূর্ধ্ব-২১ দল ৩-১ গোলে হারায় সাতক্ষীরাকে। —ফরিদপুর অফিস শেরপুরে সাঁতার: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা শেষ হয়েছে। শেরপুর কালেক্টরেট পুকুরে ১২টি ইভেন্টে অংশ নেয় পাঁচটি উপজেলার দেড় শ সাঁতারু।—শেরপুর প্রতিনিধি