ঢা কা র বা ই রে ফু ট ব ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে: নূরুল হোসেন গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে কাল ফরিদপুর জেলা ৭-১ গোলে মেহেরপুরকে হারিয়েছে। ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।—ফরিদপুর অফিসরাজশাহীতে: কাউন্সিলর ফুটবল টুর্নামেন্টে কাল ৪ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ৬ নম্বর ওয়ার্ডকে এবং ১৫ নম্বর ওয়ার্ড ৬-১ গোলে ২৫ নম্বর ওয়ার্ডকে হারিয়েছে। —রাজশাহী অফিসবানিয়াচংয়ে: আবদুল হাই খান স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার এফসি। কাল ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সান ক্লাবকে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ আবদুল মজিদ খান।—বানিয়াচং প্রতিনিধিনড়াইল ও সরিষাবাড়ীতে: নড়াইলে আন্তস্কুল ও মাদ্রাসা ফুটবলে ‘ক’ অঞ্চলের খেলায় বরাশুলা মাধ্যমিক বিদ্যালয় ১-০ বিবিএস দাখিল মাদ্রাসাকে এবং ‘খ’ অঞ্চলের খেলায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ২-১ গোলে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে উন্নীত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে মালিপাড়া উচ্চবিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে শিবপুর উচ্চবিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে উঠেছে। —নড়াইল ও সরিষাবাড়ী প্রতিনিধি