ঢা কা র বা ই রে
রাজশাহীতে ফুটবলরাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭ বছর পর আজ শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। জেলা স্টেডিয়ামে বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অনুশীলন দল ও আমবাগান ক্লাব। —রাজশাহী অফিস।ফেনীতে ফুটবল: ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে উপজেলা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় রাধানগর ইউনিয়ন পরিষদ ২-১ গোলে হারিয়েছে ঘোপাল ইউনিয়ন পরিষদকে। রাধানগরের গোল করেন কমল ও মামুন। ঘোপাল ইউনিয়নের গোলটি সাজ্জাদের। —নিজস্ব প্রতিবেদক, ফেনী।সখীপুরে ফুটবল: ম্যাট্রিক্স সোয়েটার ফুটবলের উদ্বোধনী খেলায় বর্মণ ক্লাব ২-১ গোলে হারিয়েছে বিজয় শামিম স্মৃতি সংসদকে। জয়ী দলের গোলদাতা রতন ও কৃষ্ণ।—সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।রাজবাড়ীতে ফুটবল: রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রথম দিনে একতা সংঘ টাইব্রেকারে (৫-৩) হারিয়েছে চান তারা সংঘকে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল।—গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।বানিয়াচংয়ে ফুটবল: আব্দুল হাই খান স্মৃতি গোল্ডকাপের প্রথম রাউন্ডে নতুন কুঁড়ি দল ১-০ গোলে হারিয়েছে সবুজ বাংলা ক্লাবকে। গোল করেছেন সুমন।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।