ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফুটবল: দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল রয়েল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে ইলেভেন স্টারকে। গোল করেছেন সুজন।—রাজশাহী অফিসফরিদপুরে ফুটবল: সৈয়দা সাজেদা চৌধুরী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদরপুর উপজেলা। ফরিদপুরের নগরকান্দায় ফাইনালে সদরপুর ২-০ গোলে হারিয়েছে তালমা যুব সংঘকে। গোল করেছেন ওয়ারিদ ও শ্রীকৃষ্ণ। জেলার ৮টি দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।—বিজ্ঞপ্তিফেনীতে ফুটবল: ইকবালের হ্যাটট্রিকে প্রথম বিভাগ ফুটবলে রামপুর বয়েজ ক্লাব ৫-০ গোলে হারিয়েছে ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে। বাকি দুই গোল ইকবাল ও কমলের। সেরা খেলোয়াড় হয়েছেন রামপুর বয়েজের কমল।—নিজস্ব প্রতিবেদক, ফেনী