ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু কাপ ফুটবলমৌলভীবাজারে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৬ দলের এই টুর্নামেন্টে ভারতের তিনটি দল অংশ নিচ্ছে।—মৌলভীবাজার প্রতিনিধিফরিদপুরে ফুটবলফরিদপুর স্টেডিয়ামে নূরুল হোসেন গোল্ডকাপে গতকাল প্রথম সেমিফাইনালে ফরিদপুর জেলা ৩-০ গোলে মুন্সিগঞ্জকে হারিয়েছে। বিজয়ী দলের ইদ্রিস দুটি ও লাকী একটি গোল করেন। ম্যাচসেরা হন লাকী।—ফরিদপুর অফিসওয়ালটন ফুটবলসরিষাবাড়ী ওয়ালটন ফুটবলে গতকাল গোপালপুর একাদশ ৭-০ গোলে সরিষাবাড়ী একাদশকে হারিয়েছে। সাইফুল তিনটি, মাসুম দুটি, রফিক ও জব্বার একটি করে গোল করেন। অন্য খেলায় ভাটারা একাদশ টাইব্রেকারে কাবারিয়াবাড়ি একাদশকে হারিয়েছে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি