ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: মামুনের সেঞ্চুরিতে (১৩০) ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে রাজশাহী (২৪৬) ১১৭ রানে সিরাজগঞ্জকে (১২৯) ও নওগাঁ (১৪৬/৬) ৪ উইকেটে নাটোরকে (১৪৫) হারিয়েছে। প্রিমিয়ার ডিভিশন ফুটবলে সাগরের গোলে টাইগার স্পোর্টিংকে হারিয়েছে শিরোইল স্পোর্টিং। দ্বিতীয় বিভাগ বাস্কেটবলে টাচ স্পোর্টিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল স্পোর্টিং।—রাজশাহী অফিসফরিদপুরে ফুটবল: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে কোমরপুর স্কুল ২-১ গোলে হারিয়েছে পরমানন্দপুর স্কুলকে।—ফরিদপুর অফিসনড়াইলে ফুটবল লিগ: তিন বছর পর নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল। উদ্বোধনী খেলায় নলদী সমাজকল্যাণ সংঘ ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে।—নড়াইল প্রতিনিধিউল্লাপাড়ায় ফুটবল: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে বাখুয়া স্কুল ১-০ গোলে ঝিকিড়া বন্দর স্কুলকে ও দহিকোলা রাজমান স্কুল একই ব্যবধানে দবিরগঞ্জ স্কুলকে হারিয়েছে।—উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিশাহরাস্তির খেলা: টি-টোয়েন্টি ক্রিকেটে মেহের কালীবাড়ি বৈশাখী ক্লাব ৭ উইকেটে নবাবপুরকে হারিয়েছে। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে মহসিনের গোলে খিলাবাজার স্কুল হারিয়েছে বানিয়াচো স্কুলকে।—শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিআত্রাইয়ে ফুটবল: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে ফুটবলে রাকিবের হ্যাটট্রিকে পাথাইলঝরা স্কুল শিমুলিয়া স্কুলকে ও মিরপুর ৩-০ গোলে হারিয়েছে আহসানগঞ্জকে।—আত্রাই প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: ওয়ালটন ফুটবলে কাল ভাটারা ২-০ গোলে গোপালপুরকে হারিয়েছে। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে সেমিফাইনালে বিন্নাফের সরকারি স্কুলকে ৩-০ গোলে হারিয়েছে শিশুরা স্কুল। —সরিষাবাড়ী প্রতিনিধি