ঢা কা র বা ই রে
রাজশাহীর খেলা: ক্রিকেট: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে শাহরিয়ারের ৪৫ রানের সুবাদে পাবনা (১৪৭/৩) ৭ উইকেটে নাটোর জেলাকে (১৪৬) হারিয়েছে। ফুটবল: প্রিমিয়ার ফুটবল লিগে দিগন্ত প্রসারী ৩-১ গোলে হারিয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘকে। কাবাডি: কাবাডি লিগের সুপার ফোরে জাগ্রত সংঘ ১১৪-৮ পয়েন্টে বন্ধনকে এবং শিরোইল ৬৯-২১ পয়েন্টে বৈকালী সংঘকে হারিয়েছে। —রাজশাহী অফিসনড়াইলে ফুটবল: নড়াইল প্রথম বিভাগ ফুটবল লিগে আবাহনী ক্রীড়াচক্র ২-১ গোলে বলাকা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।—নড়াইল প্রতিনিধিবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: কালিয়াকৈরে সফিপুর প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে মোথাজুড়ি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। —কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিদেবীদ্বারে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে রাজামেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।—দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি