ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর খেলা: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে পবা উপজেলা ৩-০ গোলে তানোর উপজেলাকে হারিয়েছে। বুটেল ২টি, এজাজুল ১টি গোল করেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ (প্রাথমিক বিদ্যালয়) ফুটবলের বিভাগীয় পর্যায়ে সিরাজগঞ্জের মালশাপাড়া বিদ্যালয় ২-১ গোলে পাবনার নছিরামপুর বিদ্যালয়কে হারিয়েছে। আরেক ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের রাহমানিয়া বিদ্যালয় একই ব্যবধানে নাটোরের বেলোয়া বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। —রাজশাহী অফিসজামালপুরে ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ঢাকা বিভাগীয় অঞ্চলের খেলায় কাল জামালপুরের রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে ময়মনসিংহের বেড়িবাড়ী শলাটিয়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। —জামালপুর প্রতিনিধি