ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: কাল পবা উপজেলা ৪-১ গোলে গোদাগাড়ী উপজেলা দলকে হারিয়েছে। পবা দলের সোহাগ ২টি, এজাজ ও বুটেল ১টি করে গোল করেন। গোদাগাড়ী দলের একমাত্র গোলটি অহিদুলের। ইয়াং টাইগার্স ক্রিকেট: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের তিন দিনের ম্যাচের প্রথম দিনে আকবর আলীর (৫৪) হাফ সেঞ্চুরির সুবাদে রংপুর বিভাগীয় দল ১ম ইনিংসে করেছে ১৪৫ রান। শাহাবাজ ৩২ রানে ৪টি ও শামসুদ্দিন ৪৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। জবাবে ঢাকা মেট্রো ৫ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছে। অন্য ম্যাচে শহীদ খান সিরাজের (৫/৪৫) দুর্দান্ত বোলিংয়ে খুলনা বিভাগীয় দল ১ম ইনিংসে অলআউট হয় ১৩৩ রানে। বরিশাল বিভাগীয় দল ৩৫ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করেছে। খুলনার মেহেদি হাসান ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট।—রাজশাহী অফিস