ঢা কা র বা ই রে
নরসিংদীতে গোল্ডকাপ ফুটবল: জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন শিবপুর উপজেলা। গতকাল মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনালে নাইজেরিয়ান স্ট্রাইকার কিংস লের জোড়া গোলে শিবপুর ২-০ ব্যবধানে হারায় মনোহরদী উপজেলাকে। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে ১ লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক ওবায়দুল আজমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।—নরসিংদী প্রতিনিধি
পটিয়ায় ফুটবল: শেখ কামাল অনূর্ধ্ব-২১ গোল্ডকাপে হাইদগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। কাল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে তারা ১-০ গোলে হারায় কুসুমপুরা ইউনিয়নকে। ম্যাচের একমাত্র গোলটি করেন তানমুসের। খেলা শেষে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী চ্যাম্পিয়ন দলের হাতে তিন লাখ টাকার পুরস্কার তুলে দেন, রানার্সআপ দল পেয়েছে এক লাখ। —পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি