ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গোল্ডকাপকমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নওগাঁ জেলা দল কাল ২-০ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলা দলকে। গোল করেছেন ম্যাচ-সেরা কানন ও রকেট।—রাজশাহী অফিসফরিদপুরে ক্রিকেটপ্রিমিয়ার লিগে ইলেভেন স্টার (১৪৯/৮) ২ উইকেটে সুপার স্টারকে (১৪৫) হারিয়েছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মোল্লাপাড়া (১৩৯/৫) ৫ উইকেটে মুসলিম মিশনকে (১৩৬) ও ধুলদিবাজার (১৬৪) ৪৯ রানে আলীপুর মঞ্জু স্মৃতি সংসদকে (১১৫) হারিয়েছে।—ফরিদপুর অফিসঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটস্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ঝালকাঠি জেলা দল ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। পটুয়াখালী স্টেডিয়ামে ঝালকাঠি জেলা দল ১ উইকেটে বরগুনা জেলা দলকে হারিয়েছে।—পটুয়াখালী অফিস