ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: প্রিমিয়ার ক্রিকেট লিগে উপশহর ক্লাব (১১৫/৪) ৬ উইকেটে প্রভাতী সংঘকে (১১২) এবং রিয়েলের হাফ সেঞ্চুরিতে (৫৪) মুক্তি সংঘ (১৮৮/৭) ৩ উইকেটে বৈকালী সংঘকে (১৮৬) হারিয়েছে। প্রথম বিভাগ ভলিবল লিগে ব্রাইট স্টার ক্লাব ৩-০ সেটে মর্নিং স্টার ক্লাবকে এবং সিটি ক্লাব একই ব্যবধানে গ্রিন স্টারকে হারিয়েছে।—রাজশাহী অফিসমৌলভীবাজারে ক্রিকেট: মৌলভীবাজারের জুড়িতে চেয়ারম্যান কাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় শাহজালাল স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হারিয়েছে ইয়াং স্টার-কৃষ্ণনগর ক্লাবকে। জয়ী দলের রাজন হয়েছেন ম্যাচ-সেরা।—জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিনড়াইলে অ্যাথলেটিকস: ১১টি সোনা, ৯টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতে খুলনা বিভাগীয় অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নড়াইল। নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে রানার্সআপ হওয়া খুলনা জেলা দল জিতেছে ২টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। ১টি সোনা, ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে যশোর জেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমান।—নড়াইল প্রতিনিধি