ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ক্লেমন মেয়র কাপ: রাজশাহীতে ক্লেমন মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে কাল পদ্মা গার্ডেন ক্রিকেট স্কুল (১৮৬) ৮৮ রানে হারিয়েছে সাদ্দাম একাদশকে (৯৮)। অন্য ম্যাচে আজগর স্মৃতি (২৩১/৫) ১৩৬ রানে হারিয়েছে তেরখাদিয়া একাদশকে (৯৫)। আর ইনোসেন্ট ক্রিকেট একাডেমিকে (৭৮) ১০ উইকেটে হারিয়েছে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ‘এ’ (৮১/০)।—রাজশাহী অফিসমাগুরায় ক্রিকেট লিগ: মাগুরা ক্রিকেট লিগে কাল প্রথম ম্যাচে জিয়া স্মৃতি সংসদকে (১৪২/৮) ৫ উইকেটে হারিয়েছে আঠারো খাদা যুব কল্যাণ সংস্থা (১৪৫/৫)। ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের অন্তর। অন্য ম্যাচে উল্কা স্পোর্টিং ক্লাবকে (১৪০) ১৭ রানে হারিয়েছে যমুনা স্পোর্টিং ক্লাব (১৫৮/৪)। ম্যাচসেরা হন জয়ী দলের আশিকুর।—মাগুরা প্রতিনিধি