ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফুটবল: খন্দকার নূরুল হোসেন গোল্ডকাপে কাল ঝিনাইদহ টাইব্রেকারে (৪-২) গোপালগঞ্জ জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ে ঝিনাইদহের দুলু ও গোপালগঞ্জের পলি গোল করেন। নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপে ভাঙ্গা উপজেলা ৫-১ গোলে রাজবাড়ী সদর উপজেলাকে হারিয়েছে।—ফরিদপুর অফিসমাগুরায় ফুটবল: জেলা স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া ১৬ দলের শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবলের উদ্বোধনী ম্যাচে মাগুরা সরকারি বালক বিদ্যালয় টাইব্রেকারে হারিয়েছে নিজ নান্দুয়ালি ডি ইউ মাধ্যমিক বিদ্যালয়কে (৩-১)। —মাগুরা প্রতিনিধিরাজশাহীর খেলা: কাবাডি প্রথম বিভাগ কাবাডিতে গতকাল জাগ্রত সংঘ ৮টি লোনাসহ ৯০-১৮ পয়েন্টে ব্রাইটস্টার ক্লাবকে এবং লোটাস ক্লাব ২টি লোনাসহ ৪১-৩১ পয়েন্টে মহুয়াবাগান ক্লাবকে হারিয়েছে। দ্বিতীয় বিভাগ বাস্কেটবলে ইয়াং পেগাসাস ক্লাব রিভার সিটি ক্লাবকে এবং রয়েল স্পোর্টিং হারিয়েছে আল হেলালকে। —রাজশাহী অফিস