ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ফুটবল: রবি মাস্টার স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন শৈলকুপা খেলোয়াড় কল্যাণ সমিতি। কাল ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ঝিনাইদহ স্কাইকে। বিজয়ীদের পুরস্কৃত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই।—নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
সরিষাবাড়ীতে ফুটবল: সরিষাবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাল কয়ড়া ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে নিউগিরটেংগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোলরক্ষক সৌরভ। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি