ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে টি-টোয়েন্টি: নড়াইলে চারদলীয় টি-২০ ‘জাগো ক্রিকেটের’ কালকের খেলায় দক্ষিণ নড়াইল (৯৭/৫) ৫ উইকেটে বেসিক ক্রিকেট ক্লিনিককে (৯৬/৮) এবং আতাউর রহমান ক্রিকেট একাডেমি (১১৬/৯) ৩৫ রানে ভওয়াখালী ইটস সিম্পলকে (৮২/১০) হারিয়েছে।—নড়াইল প্রতিনিধি
সরিষাবাড়ীতে ক্রিকেট: সালাম তালুকদার স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী স্পোর্টিং। কাল ফাইনালে তারা (১২৮/৯) ৩৮ রানে হারিয়েছে ছাত্রকণ্ঠ ক্রিকেট একাদশকে। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেটে কাল লক্ষ্মীপুর পালপাড়া ক্রিকেট সংঘ (১৫৪/৪) ৬ উইকেটে সন্টু স্মৃতিসংঘকে (১৫৩) হারিয়েছে। —ফরিদপুর অফিস