ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আন্তজেলা ফুটবল: জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শহীদ শেখ আবু নাসের আন্তজেলা ফুটবলের উদ্বোধনী খেলায় কাল বরিশাল ২-০ গোলে গোপালগঞ্জকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে এমেকা ও ছোট জুয়েল দুটি গোল করেন। বাগেরহাট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক।—বাগেরহাট প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ ভলিবল লিগ: চ্যাম্পিয়ন হয়েছে জেলা হ্যান্ডবল একাডেমি। লীগের চূড়ান্ত খেলায় কাল তারা ২-০ সেটে হারায় রামচন্দ্রপুর সেবা সংঘকে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি।—চাঁপাইনবাবগঞ্জ অফিস