ঢাকা, বিকেএসপি ও ফরিদপুরের জয়
দিনের খেলা শেষ হতেই টার্ফে নেমে গেলেন অনুশীলনের অপেক্ষায় থাকা বিভিন্ন জেলা ও সার্ভিসেস দল। কেউ স্টিক নিয়ে কারিকুরি করছেন, কেউ আবার পেনাল্টি কর্নার প্র্যাকটিস করেছেন। অনেক দিন পর আবার একটু প্রাণবন্ত হয়ে উঠেছে হকি স্টেডিয়ামপাড়া। চার বছর বন্ধ থাকার পর কাল শুরু হয়েছে ২৮তম ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স জাতীয় হকি।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনের তিন ম্যাচ গোল দেখেছে ৩১টি। গোলবন্যার মধ্যে হ্যাটট্রিক পেয়েছেন ঢাকা জেলার ইকবাল নাদির (প্রিন্স) ও রাসেল মাহমুদ (জিমি)। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরিদপুর ৫-০ গোলে হারিয়েছে পুলিশকে। মামুনুর রহমান (চয়ন) ৩টি, সাইফুল ও মুসা মিয়া ১টি করে গোল করেছেন। অন্য ম্যাচে ঢাকা ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরকে। ইকবাল ৫টি, রাসেল মাহমুদ ৪টি, শেখ মোহাম্মদ (নান্নু) ২টি, আসাদুজ্জামান (চন্দন), মামুনুর রশীদ, আবদুস সাজ্জাদ (জন) ও ফয়সাল হোসেন ১টি করে গোল করেছেন। বিকেএসপি ১১-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রামকে। সালমান ৩টি, দ্বীন ইসলাম ও রাব্বির গোল দুটি করে। ফরহাদ, জয়, শোয়েব ও রায়হানের গোল ১টি করে।