ঢাকা আসছেন রবসন ও ইয়র্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রায়ান রবসন। একসময়ের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিকের সঙ্গে আসছেন আরেক ইউনাইটেড তারকা ডুইট ইয়র্কও। ম্যানচেস্টার ইউনাইটেডের এই দুই দূত আগামী সপ্তাহে ঢাকায় পা রাখবেন। মুঠোফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারটেলের উদ্যোগেই তাদের এই বাংলাদেশে আগমন। আগামী ২৪ তারিখে বনানী সোসাইটি মাঠে এক সংবাদ সম্মেলনে তাদের একটি বিশেষ ঘোষণা দেওয়ার কথা।ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অধিনায়ক ছিলেন রবসন। গত বছরের আগস্টে এক জরিপে ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার। ত্রিনিদাদ ও টোবাগোর ইয়র্কও ম্যানইউর অনেক সাফল্যের কারিগর। খেলেছেন ২০০৬ বিশ্বকাপেও। এই দুজন সঙ্গে করে নিয়ে আসছেন ইউনাইটেডের রেকর্ড গড়া ১৯তম লিগ শিরোপা জয়ের স্মারক ট্রফিটি।