ঢাকা ও ফরিদপুরের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন ঢাকার রাসেল মাহমুদ (জিমি)। ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স ২৮তম জাতীয় হকিতে টানা দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক পেয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার। গতকাল ময়মনসিংহকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা। রাসেল মাহমুদ ৪টি, রুবেল ৩টি গোল করেন। আসাদুজ্জামান (চন্দন), নান্নু ও ইকবাল নাদিরের (প্রিন্স) গোল ১টি করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে চট্টগ্রামকে আরও বড় গোলবন্যায় ভাসিয়েছে ফরিদপুর, জিতেছে ১৬-০ গোলে। ৬ গোল করেছেন মামুনুর রহমান। হাসান যুবায়ের, মইনুল ইসলাম, কামরুজ্জামান ও প্রশান্ত কুমার ২টি করে গোল করেছেন। এনামুল ও ইসা মিয়ার গোল ১টি করে। গাইবান্ধার বিপক্ষে ওয়াকওভার পেয়েছে বিকেএসপি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ নিশ্চিত করেছে ফরিদপুর, বিকেএসপি ও ঢাকা।