ঢাকা গ্ল্যাডিয়েটরসে গেইল-পোলার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি ক্রিকেটাররা নেই। সঙ্গে গত বিপিএলের আকর্ষণ ক্রিস গেইল আর কাইরন পোলার্ডও না আসায় একটা হাহাকার ছিল এবারের বিপিএলে। অবশেষ তাঁরা আসছেন। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে ১৪ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রাখবেন দুই ক্যারিবীয়।কাল ঢাকা গ্ল্যাডিয়েটরস জানিয়েছে, নিলামে ‘গোল্ডেন’ শ্রেণীতে থাকা এই দুই ক্রিকেটারকে ন্যূনতম মূল্য ৭৫ হাজার ডলারেই কিনেছে তারা। ‘সেমিফাইনাল’ পর্ব থেকে বিপিএলে দেখা যাবে এই দুই হার্ড হিটার ব্যাটসম্যানকে।