ঢাকা ঘুরে গেলেন হার্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসে ব্যস্ত সময় কাটালেন মুসকো লাইটিংয়ের প্রকল্প ব্যবস্থাপক ডেভিড হার্ভে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের প্রাথমিক পর্যায়ের কাজের অংশ হিসেবে কাল ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। এসেই ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম ঘুরে দেখেন। ফ্লাডলাইট বসানোর জন্য কোথায় কোন স্তম্ভ বসানো হবে, কত লাক্সের বাল্ব লাগবে সেসব নিয়ে তিনি কথা বলেন। বিভিন্ন কোণ থেকে স্টেডিয়ামের বেশ কয়েকটি ছবিও তুলেছেন তিনি। যেহেতু পাশেই অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইট আছে এ জন্য হার্ভের পরামর্শ, স্টেডিয়ামের ভেতরেই যেন বসানো হয় চারটি স্তম্ভ। তবে ফ্লাডলাইট স্থাপনে কত খরচ পড়বে সেসব নিয়ে এখনই কিছু জানাননি। ঢাকা থেকে যাওয়ার পর তিনি পুরো বিষয়ের ওপর একটি প্রতিবেদন জমা দেবেন এফআইএইচে (আন্তর্জাতিক হকি ফেডারেশন)। আজ সকালেই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা হার্ভের।