ঢাকা জেলার আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রুপের শেষ ম্যাচে জিতেও ট্রাস্ট ব্যাংক জাতীয় হকির সেমিফাইনালে উঠতে পারল না ঢাকা জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৩-১ গোলে হারিয়েছে বিকেএসপিকে। দিনের অন্য ম্যাচে নৌবাহিনী ৫-৩ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলাকে। এই জয়ে গ্রুপ-২ থেকে তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট হলো নৌবাহিনী, বিকেএসপি ও ঢাকার। তবে গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিকেএসপি এবং রানার্সআপ হিসেবে নৌবাহিনী শেষ চারে উঠল। আগামীকাল সেমিফাইনালে ফরিদপুর নৌবাহিনীর এবং বিকেএসপি সেনাবাহিনীর বিপক্ষে খেলবে।