প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ। কাল যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে তিন দিনের ম্যাচে বরিশাল বিভাগের সঙ্গে ড্র করেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে সরাসরি জিতেই চ্যাম্পিয়ন হতে পারত ঢাকা।আগের দিনের বিনা উইকেটে ১১০ রানের সঙ্গে ৪ উইকেট হারিয়ে আরও ৫৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দলটি। জিততে হলে ৬৭ ওভারে বরিশালকে করতে হতো ৩২২ রান। ৬৫.৫ ওভারে ২১২ রানে বরিশালের ৯ উইকেট তুলে নিয়ে জয়ের ঘ্রাণই পাচ্ছিল ঢাকা। তবে বরিশালের শেষ জুটি ম্যাচের শেষ ৭টি বল টিকে থেকে হতাশ করেন তাদের। ঢাকার সামিউল হোসেন ৫ উইকেট পেলেও ম্যাচসেরা প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া ফয়জুর রহমান।সংক্ষিপ্ত স্কোরঢাকা বিভাগ দক্ষিণ: ২৬১ ও ১৬৭/৪ ডি. এবং বরিশাল বিভাগ: ১০৭ ও ২১২/৯।