ঢাকা বিভাগ না রাজশাহী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডেই মীমাংসা হচ্ছে জাতীয় লিগের। পঞ্চদশ শিরোপা ঢাকা বিভাগ, না রাজশাহী বিভাগের হাতে উঠবে—সেটি নির্ধারিত হবে সপ্তম রাউন্ডেই। চারবারের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ ও পাঁচবারের চ্যাম্পিয়ন রাজশাহী অবশ্য পরস্পরের মুখোমুখি হচ্ছে না। ছয় ম্যাচে ১১১ পয়েন্ট পাওয়া ঢাকা বিভাগ কক্সবাজারে খেলবে খুলনার বিপক্ষে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা মহানগর।
প্রথম ছয় ম্যাচে ৯০ পয়েন্ট পাওয়া রাজশাহীর জন্য কাজটা একটু কঠিন। এক ম্যাচ থেকে সর্বোচ্চ ২৫ পয়েন্ট পাওয়া সম্ভব। রাজশাহীকে তাই সর্বোচ্চ বোনাস পয়েন্টসহ জিতলেই চলবে না, আশায় থাকতে হবে ঢাকা বিভাগ যাতে হারে ও ৪-এর বেশি বোনাস পয়েন্ট না পায়। দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে দেখা হবে কারা বেশি জিতেছে, এরপর কারা কম হেরেছে। এর পরও দুদলকে আলাদা করা না গেলে করা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব।
শেষ রাউন্ডে বিকেএসপিতে সিলেট খেলবে চট্টগ্রামের বিপক্ষে এবং ফতুল্লার আউটারে রংপুর মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানির দল বরিশালের।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
ঢাকা বিভাগ ৬ ৪ ১ ১ ১১১
রাজশাহী ৬ ৩ ০ ৩ ৯০
খুলনা ৬ ২ ০ ৪ ৮০
রংপুর ৬ ২ ১ ৩ ৬৯
সিলেট ৬ ২ ৩ ১ ৬৪
ঢাকা মহানগর ৬ ১ ৩ ২ ৫৭
চট্টগ্রাম ৬ ১ ৩ ২ ৪৩
বরিশাল ৬ ০ ৪ ২ ২৮
* জয়ে ১৬ পয়েন্ট, ড্রয়ে ৩ পয়েন্ট। এ ছাড়া ব্যাটিং, বোলিং ও ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকলে মেলে বোনাস পয়েন্ট।