ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ ও নেত্রকোনা। কাল নেত্রকোনায় ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়েছে নেত্রকোনা। তপু করেন দুটি গোল। মানিকগঞ্জ স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ২-১ গোলে হারিয়েছে মুন্সিগঞ্জকে। নারায়ণগঞ্জের জাবেদ করেন দুটি গোল। মুন্সিগঞ্জের গোলটি মিলনের। শরীয়তপুর স্টেডিয়ামে ফরিদপুরকে ২-০ গোলে হারিয়েছে শরীয়তপুর। গোলদাতা সাগর ও রাব্বি।