ঢাকা বিভাগীয় কমিশনার ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল। ঢাকা বিভাগের ১৭টি জেলা খেলবে চার ভেন্যু শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনায়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ৩০ অক্টোবর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। রয়েছে প্রতি ম্যাচেরসেরা খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা।সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখাবে এটিএন বাংলা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান (জনি)। জানান, ভবিষ্যতে সাতটি বিভাগ নিয়ে বড় পরিসরে এই টুর্নামেন্ট করার ইচ্ছার কথা।উপস্থিত ছিলেন সদস্যসচিব আলী হোসেন, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির।