ঢাকা বিভাগের টানা ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু: ৫/২১
অপু: ৫/২১

জিতেই চলেছে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগে গত মৌসুমে নিজেদের শেষ চার ম্যাচেই জেতা দলটি এবার জয় পেল প্রথম দুই ম্যাচেই। প্রথম ম্যাচটা ১০ উইকেটে জেতা ঢাকা বিভাগ এবার তিন দিনের মধ্যেই চট্টগ্রামকে হারিয়েছে ইনিংস ও ৯৯ রানে। সর্বশেষ পাঁচ ম্যাচে দলটি এই নিয়ে তিনবার ইনিংস ব্যবধানে জিতল। রংপুরে তিন দিনেই ম্যাচ শেষ হলেও অন্য তিন ভেন্যুর খেলা গড়িয়েছে শেষ দিনে।
ইনিংস হার এড়াতে করতে হবে ২৫৫ রান। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০ হয়ে যাওয়া চট্টগ্রাম চা-বিরতির সামান্য আগে অলআউট ১৫৬ রানে। প্রথম ইনিংসে ২২ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাজমুল অপু এবার ২১ রানে ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসের মতো এবারও চট্টগ্রামের শেষ দুটি উইকেট টানা দুই বলে পেয়েছেন ‘এ’ দলে খেলা এই ক্রিকেটার। চতুর্থ উইকেটটি নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০তম উইকেটও পেয়েছেন অপু। দুই ম্যাচে ঢাকার পয়েন্ট ৪৯।
রাজশাহীতে বরিশালের বিপক্ষে স্বাগতিকেরা আছে সুবিধাজনক অবস্থায়। ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করা বরিশাল ৪৮ রানেই হারিয়ে ফেলেছে ২ উইকেট। শেষ দিনে ৩২১ রান করতে হবে বরিশালকে। এর আগে রাজশাহী দ্বিতীয় ইনিংসে করে ৯ উইকেটে ২৭০। দলটির অষ্টম ও নবম উইকেট পরপর দুই বলে তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন বরিশালের পেসার কামরুল ইসলাম। রাজশাহী ইনিংস ঘোষণা করে এরপরই।
বগুড়ায় রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৫২ রান তুলে ৩৭৭ রানে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। এর আগে রংপুরের প্রথম ইনিংস ২৮৩ পর্যন্ত যেতে পারে নবম উইকেটে আরিফুল ও সাজেদুল ৫৬ রান যোগ করাতে। বিকেএসপিতে সিলেটের বিপক্ষে ১৫০ রানে এগিয়ে ঢাকা মহানগর। সিলেটের ২৮৪ রানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১১০ রান অলক কাপালির। অলকের এটা একাদশ সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৭৯। চট্টগ্রাম: ১২৪ ও ৫২.২ ওভারে ১৫৬ (নাফিস ৪২, আফতাব ২৬; অপু ৫/২১, তাইবুর ১/১১, শুভাগত ১/২৬, নূর ১/২৭, শাহাদত ১/৩০, শরীফ ১/৩৯)।
ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ৯৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল অপু।
খুলনা: ৪০৮ ও ৬৩ ওভারে ২৫২/৮ (ডলার ৬৩, সৌম্য ৬০, তুষার ৫৪; সোহরাওয়ার্দী ৪/৫৪, তানভীর ১/৩১, শুভাশিস ১/৪১, আরিফুল ১/৭৭)। রংপুর ১ম ইনিংস: ৮৫.৩ ওভারে ২৮৩ (সায়মন ৮৩, আহমেদুল ৫৯, সাজেদুল ৪২*, আরিফুল ৩২; জিয়াউর ৩/৩৫, নাহিদুল ৩/৫০, ডলার ২/৪৯, সৌম্য ১/৫, রাজিবুল ১/৭৫)।

ঢাকা মহানগর: ৩১৫ ও ৪০ ওভারে ১১৯/২ (সৈকত ৬৮*, আসিফ ৩১*; জায়েদ ১/৩৬, নাবিল ১/৪০)। সিলেট ১ম ইনিংস: ১১৫ ওভারে ২৮৪ (অলক ১১০, রাজিন ৪৮, এনামুল জু. ৩৮; শরীফউল্লাহ ৩/৫৪, আজিম ২/৪৮, সানি ২/৯৮, বক্কর ১/৪১)।

রাজশাহী: ৩৩০ ও ৭৩.৩ ওভারে ২৭০/৯ ডি. (জুনায়েদ ৮৩, জুবায়ের ৫৮, ফরহাদ ৪৬; মনির ৪/৬৯, কামরুল ৩/৫৮, কবির ১/৩৪, ইসলামুল ১/৩৬)। বরিশাল: ২৩১ ও ২০ ওভারে ৪৮/২ (ফজলে রাব্বী ১৭, জাকারিয়া ১৪*; তাইজুল ১/৭, মুক্তার ১/১০)।