ঢাকা বিভাগের বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ৫৭৮ রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলোঅন না করানো। ঢাকা বিভাগের অধিনায়ক মোহাম্মদ শরীফ পরশু বিকেএসপিতে বিশ্ব রেকর্ডই করে ফেললেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে প্রথম ইনিংসে এত বেশি রানের লিড নিয়ে আবারও ব্যাট করতে নামেনি অন্য কোনো দল। ঢাকা ভেঙেছে ইংল্যান্ডের রেকর্ড। ১৯৩০ সালে কিংস্টনে টাইমলেস টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৮৪৯। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানে অলআউট করেও ফলোঅন করায়নি ইংলিশরা।
ফলোঅন না করানো পাঁচশ’র লিড
ম্যাচ ভেন্যু মৌসুম
৫৭৮ ঢাকা বিভাগ-রাজশাহী বিকেএসপি-৪ ২০১৩-১৪
৫৬৩ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন ১৯২৯-৩০
৫৪০ বাসনাহিরা দক্ষিণ-রুহুনা কলম্বো ২০০৯-১০
৫০৯ নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ‘এ’ কোয়েকোয়ে ২০০০-০১