ঢাকা মহানগরের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই রাউন্ডে ড্রয়ের পর তৃতীয় রাউন্ডে জয়ের দেখা পেল ঢাকা মহানগর, সেটিও তৃতীয় দিনেই। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৭ উইকেটে এসেছে এই জয়।তৃতীয় রাউন্ডের বাকি তিন ম্যাচেও ফলাফল হওয়ার সম্ভাবনা আছে। সিলেটে তো ইনিংসেও হারতে পারে ঢাকা বিভাগ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসেও ৮ উইকেট পড়ে গেছে, এখনো স্বাগতিক সিলেটের প্রথম ইনিংসের (৩৯০) চেয়ে ১৭ রানে পিছিয়ে তারা। অন্যদিকে জয়ের জন্য প্রায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম ও রংপুর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনাকে হারাতে শেষ দিনে চট্টগ্রামকে করতে হবে ৪১৩ রান, হাতে ৭ উইকেট। এর আগে এবারের লিগে এনামুল হকের (বিজয়) দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৩৪৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা। রংপুর ক্রিকেট গার্ডেনে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফরহাদ রেজার দ্বিতীয় সেঞ্চুরির কল্যাণে রংপুরের সামনে ৩৫৯ রানের জয়ের লক্ষ্য দাঁড় করিয়েছে রাজশাহী।ঢাকা মহানগর-বরিশালআগের দিন দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলতেই ৫ উইকেট পড়ে গিয়েছিল বরিশালের। শেষ ৫ উইকেটে এল ১১০। প্রথম ইনিংসে ১ রানে পিছিয়ে থাকা ঢাকা মহানগরের সামনে ১৪০ রানের জয়ের লক্ষ্য কোনো ব্যাপারই হয়নি। ওপেনার শামসুর রহমানের অপরাজিত ৭১ রান দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগেই এনে দিয়েছে জয়। মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে আবারও ব্যর্থ (৭)। তবে এর আগে বল হাতে নিয়েছেন ৩ উইকেট।সিলেট-ঢাকা বিভাগপ্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অলআউট ঢাকা বিভাগের বিপক্ষে ৩০৬ রানের লিড নিয়েছিল সিলেট। কাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৯ রান করার পরও ঢাকা দিন শেষ করেছে ১৭ রানে পিছিয়ে থেকে। চার নম্বরে নেমে শুভাগত ফিফটি (৫৭) করলেও ১৭৩ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি খারাপ হতে পারত আরও। সপ্তম উইকেটে মোশাররফ-শরীফের ৭৭ রানের জুটি অন্তত ইনিংস পরাজয় এড়ানোর সম্ভাবনা জাগিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ না পাওয়া এনামুল হক জুনিয়র ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট।রাজশাহী-রংপুর২ উইকেটে ৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করা রাজশাহীকে ইনিংস ঘোষণার আগ পর্যন্ত একাই টেনে নিয়েছেন ফরহাদ। সাত নম্বরে নেমে অপরাজিত ১০০। রংপুরের সামনে রাজশাহী দিয়েছে ৩৫৯ রানের কঠিন টার্গেট। জিততে হলে কাল ২৫ রানে ২ উইকেট হারানো রংপুরকে বাকি ৮ উইকেটে আজ করতে হবে ৩৩৪ রান। ব্যাটসম্যানদের ব্যর্থতার ম্যাচে রংপুরের পেসার সাজিদুল তবু কিছুটা উজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে নিয়েছেন ৪ উইকেট।খুলনা-চট্টগ্রামজাতীয় দলে জায়গা না পাওয়ার পর জাতীয় লিগের তৃতীয় রাউন্ডটা খেলতে গিয়েছিলেন ডাবল সেঞ্চুরির ইচ্ছা নিয়ে। প্রত্যাশিত সেই ডাবল সেঞ্চুরি না পেলেও এনামুল হক (বিজয়) দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ১২৭। ইমরুল কায়েস করেছেন ম্যাচে দ্বিতীয় ফিফটি (৬৪)। ১৬৬ রানে খুলনার ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের (৫৬) সঙ্গে ৯১ ও পঞ্চম উইকেটে জিয়ার (৫২) সঙ্গে ৮৫ রানের জুটিতে এনামুলই দলকে নিয়ে গেছেন মোটামুটি ধরাছোঁয়ার বাইরে। প্রথম ইনিংসে ৯২ রান করার পর চট্টগ্রামের ফয়সাল বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। ৪৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে ৪০ রানে দিন শেষ করা চট্টগ্রামের জন্য আজ শেষ দিনে অপেক্ষা করছে অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ। সং ক্ষি প্ত স্কো রঢাকা মহানগর-বরিশাল, চট্টগ্রামবরিশাল: ২৪২ ও ৫২ ওভারে ১৩৮ (সালমান ৪২, ফরিদউদ্দিন ৩৬*; আশরাফুল ৩/১২, আরাফাত সানি ৩/২৯, আসিফ ২/১৭)। ঢাকা মহানগর: ২৪১ ও ২৩.২ ওভারে ১৪৫/৩ ( শামসুর ৭১*, আরমান ২৯; ফজলে রাব্বী ১/১০)। ফল: মহানগর ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আরাফাত সানি (মহানগর)। রাজশাহী-রংপুর, রংপুররাজশাহী: ২৩২ ও ১০৮ ওভারে ২৯৭/৯ ডি. (ফরহাদ রেজা ১০০*, জহুরুল ৪৬, শফিউল ৩০; সাজেদুল ৪/৪৮, তানভীর ২/৫১, শুভাশিস ২/৬৫)। রংপুর: ১৭১ ও ৯ ওভারে ২৫/২ (সালাউদ্দিন ১৮; সানজামুল ১/১, শফিউল ১/১৪)। সিলেট-ঢাকা বিভাগ, সিলেটঢাকা বিভাগ: ৮৪ ও ১০৪ ওভারে ২৮৯/৮ (মোশাররফ ব্যাটিং ৬৮, শুভাগত ৫৭, শরীফ ৪৩, সৈকত ৪০; এনামুল ৩/৫৭, জায়েদ ২/৬২)। সিলেট ১ম ইনিংস: ৩৯০। খুলনা-চট্টগ্রাম, বগুড়াখুলনা: ৪১৬ ও ৮১.৫ ওভারে ৩৪৩/৫ ডি. ( এনামুল ১২৭*, ইমরুল ৬৪, মিঠুন ৫৬, জিয়াউর ৫২, সৌম্য ৩৩; ফয়সাল ৩/৭৭)। চট্টগ্রাম: ৩০৭ ও ১০.৫ ওভারে ৪০/৩ (নাফিস ১৫, মাহবুবুল ১২; রাজ্জাক ২/৪)