প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগে শুভ সূচনা করেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় ঢাকা মোহামেডান ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।খেলার ৪২ মিনিটের সময় ঢাকা মোহামেডানের রুয়াণ্ডান স্ট্রাইকার হাবুম ঈসা ইসমাঈল দলের পক্ষে একমাত্র গোলটি করেন।গতকাল গ্রামীণফোন বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলায় ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।