ঢাকা ম্যাচের নাইজেরিয়া দল
বেশ ব্যস্ত সময় আসছে নাইজেরিয়া ফুটবল দলের জন্য। ৪ সেপ্টেম্বর মাদাগাস্কারের সঙ্গে ম্যাচ আছে তাদের, আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের খেলা। ওই ম্যাচটি খেলেই বাংলাদেশের উদ্দেশে উড়াল দিতে হবে ‘সুপার ইগল’দের। কারণ ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ। দুটো ম্যাচই নাইজেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য মাদাগাস্কারের সঙ্গে জিততেই চাইবে নাইজেরিয়া। তবে আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটিতে পয়েন্টের কোনো ব্যাপার-স্যাপার নেই। আছে নিজেদের প্রমাণের। গত জুনে নিজেদের মাঠে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়া। ফিফার সন্দেহ ম্যাচটি পাতানো ছিল। অনেকেরও সন্দেহও তা-ই। তবে সেই ম্যাচটি যে পাতানো ছিল না, নিজেদের শক্তিবলেই আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা, সেটি প্রমাণের সুযোগ আবার পাচ্ছে নাইজেরিয়া। এই দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন নাইজেরিয়া কোচ স্যামসন সিয়াসিয়া। দলে নতুন মুখ দুজন—বুন্দেসলিগার হফেনহেইমের ফরোয়ার্ড চিনেডু ওবাসি ও ইংলিশ প্রিমিয়ার লিগের নবাগত কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার ড্যানি শিট্টু। এএফপি ও ওয়েবসাইট।২৫ সদস্যের নাইজেরিয়া দলগোলরক্ষক: ভিনসেন্ট এনইয়ামা (লিলে), ডেলে আইয়েনুগবা (বেনি-ইয়ুহেদা), শিগোজি আগবিম (ওয়ারি উলভস)।ডিফেন্ডার: ইউসুফ অ্যায়ইলা (ডায়নামো কিয়েভ), জোসেফ ইয়োবো (এভারটন), এফে অ্যামব্রোস (এফসি অ্যাশদোদ), এলদারসন এচিজিলে (স্পোর্টিং ব্রাহা), চিবুজোর ওকোঙ্কোও (হার্টল্যান্ড এফসি), ডেলে আডেলেইয়ে (মেটালার্গ দনেৎস্ক), ড্যানি শিট্টু (কিউপিআর)।মিডফিল্ডার: জোয়েল ওবি (ইন্টার মিলান), জন ওবি মিকেল (চেলসি), ফেঙ্গোর ওগুদে (ভ্যালেরেঙ্গা), নোসা ইগিবর (হ্যাপওয়েল তেল আবিব)।ফরোয়ার্ড: কালু উচে (নিউশ্যাটেল এক্সমাস), ইকে উচে (রিয়াল জারাগোজা), পিটার ওডেমউইঙ্গি (ওয়েস্ট ব্রম), ব্রাউন ইডেয়ে (ডায়নামো কিয়েভ), চিনেডু ওবাসি (হফেনহেইম), পিটার উটাকা (ওডেন্স), ভিক্টর আনিশেবে (এভারটন), সলোমন ওকোরোঙ্কোও (অ্যালেসুন্ড), আহমেদ মুসা (ভিভিভি ভেনলো), ইমানুয়েল এমেনিকে (স্পার্তাক মস্কো), ওবিন্না সোফর (লোকোমোটিভ মস্কো)।