ঢাকা-রাজশাহী ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানার্সআপ যশোর। মিজান জাতীয় যুব কাবাডির ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী ও ঢাকা। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল সেমিফাইনালে রাজশাহী জেলা দল ১৩-১১ পয়েন্টে টাঙ্গাইলকে এবং ঢাকা ৩৭-১৬ পয়েন্টে যশোর জেলা দলকে হারিয়েছে। এর আগে গ্রুপ পর্বে টাঙ্গাইল ৩৬-১১ পয়েন্টে মানিকগঞ্জকে, যশোর ৩৯-২৭ পয়েন্টে দিনাজপুরকে, রাজশাহী ২৫-১১ পয়েন্টে খুলনাকে এবং ঢাকা ৪৮-২১ পয়েন্টে কুমিল্লাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। নড়াইলে ফুটবল: দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে মোহামেডান ১-০ গোলে বরাশুলা ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। খায়রুল করেছেন গোলটি। —নড়াইল প্রতিনিধিদেবীদ্বারে ফুটবল: উদ্বোধনী ম্যাচে ইউসুফপুর ইউনিয়ন ১-০ গোলে হারিয়েছে সুবিল ইউনিয়নকে। —দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি