ঢাকাকে থামাল সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন ম্যাচে জয়। তবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের জয়রথ থামাল সিলেট রয়্যালস। খুলনায় অনুষ্ঠিত বিপিএলের আজকের প্রথম ম্যাচে ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট।সিলেটের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা, ঢাকাকে মাত্র ১৫২ রানের মধ্যে আটকে রেখে। জবাবে ইনিংসের ৮ বল বাকি থাকতে জয়ের দেখা পায় সিলেট।এ জয়ের সুবাদে সিলেটের পয়েন্ট দাঁড়াল ৮। চার ম্যাচে জয় চারটিতেই। পয়েন্ট তালিকায় সবার ওপরে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে মাশরাফি বিন মুর্তজার দল ঢাকা।আজ সিলেটের জয়ের নায়ক অধিনায়ক মুশফিকুর রহিম। ৫০ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। খেলা শেষ হওয়ার সময় মুশফিকের সঙ্গে ১৭ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন মিলন। মমিনুল হক ও পল স্টার্লিংয়ের সংগ্রহ যথাক্রমে ৩৭ ও ১৮ রান।প্রথমে ব্যাট করা ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ আশরাফুল। এনামুল হক করেন ৩০ রান। শেষের দিকে ড্যারেন স্টিফেন্সের ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসটি না থাকলে ঢাকার সংগ্রহ আরও অল্প হতো পারতো।সংক্ষিপ্ত স্কোর:ঢাকা: ১৫২/৮ (২০ ওভার)আশরাফুল ৩৮, এনামুল ৩০, স্টিফেন্স ২৯*ন্যানেস ২/২৭, নবী ২/৪০সিলেট: ১৫৭/৩ (১৮.৪ ওভার)মুশফিকুর ৭৫*, মমিনুল ৩৭, মিলন ২৫*টমাস ২/২৭ফল: সিলেট ৭ উইকেটে জয়ী।