ঢাকাকে শোকজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু টিকিট ছাড়াই হুড়মুড়িয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েছিল ঢাকা ডায়নামাইটসের হাজার দেড়েক দর্শক। ভিড়ের চাপে স্টেডিয়াম গেটে পদপিষ্ট হয়েছে অনেকেই। এ ঘটনায় কাল ঢাকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক মুঠোফোনে বলেছেন, ‘ঢাকা ডায়নামাইটসের ম্যানেজারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।’