ঢাকায় ইরানি মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে সবার আগে কাল ঢাকায় এসেছে ইরান ফুটবল দল। ২১ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ‘বি’ গ্রুপের খেলা। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এতে অংশ নিচ্ছে থাইল্যান্ড ও ফিলিপাইন। আগামীকাল ঢাকায় আসার কথা ফিলিপাইনের, থাইল্যান্ড দল আসবে ১৯ মে। ইরানের পর্তুগিজ কোচ ডস সান্তোস ই কস্তার চোখে থাইল্যান্ডই এই গ্রুপের ফেবারিট, ‘থাইল্যান্ড র্যাঙ্কিংয়ে সবার ওপরে। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। থাইল্যান্ডকেই ফেবারিট দেখছি আমি।’ তবে নিজের দলকেও পিছিয়ে রাখছেন না ইরানের কোচ, ‘আমরাও ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। আশা করি, এখানে ভালোই করব।’