ঢাকার অধিনায়ক মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট নিয়ে শঙ্কা ছিল বলেই নিলামে দাম বেশি ওঠেনি তাঁর, ৪৫ হাজার ডলার। কিন্তু মাশরাফি বিন মুর্তজা যে আসলে ‘অমূল্য’, সেটারই স্বীকৃতি যেন দিল তাঁর দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা গ্লাডিয়েটর্সকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।বাংলাদেশকে একটি টেস্ট ও সাত ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তবে ওই টেস্টেরও দ্বিতীয় দিনে মাঠ ছেড়েছিলেন চোট পেয়ে। চোটের কারণে তাঁর ক্যারিয়ার যেমন বারবার থমকে গেছে, তেমনি দেখাতে পারেননি অধিনায়কত্ব প্রতিভার পুরোটাও। তবে সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া—সব মিলিয়ে অধিনায়ক মাশরাফি সব সময়ই ‘লেটার মার্কস’ পেয়েছেন। চোট কাটিয়ে নয় মাস পর মাঠে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। এবার হয়তো অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন।