ঢাকার প্রতি টেন্ডুলকারের কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স থেকে নাম বদলে 'লিজেন্ডস অব রুপগঞ্জ' হওয়া ক্লাবের লোগো উন্মোচন। আজ বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ক্লাবের লোগো উন্মোচন করলেন ভারতের ক্রিকেট কিংবদনি্ত।

ঢাকার মাটিতে রয়েছে টেন্ডুলকারের বহু কীর্তি। এখানেই টেস্ট সেঞ্চুরিতে ছুঁয়েছিলেন নিজের ক্রিকেট হিরো সুনীল গাভাস্কারকে। এ ছাড়া ২০১২ এশিয়া কাপে ওয়ানডেতে করেছিলেন সেঞ্চুরির সেঞ্চুরি! বক্তব্যে সে কথাই স্মরণ করলেন ক্রিকেট জিনিয়াস।