ঢাকার প্রথম জয়
খুলনার কাছে ১৯ রানে হার। তবে নিজেদের প্রথম ম্যাচের ওই হারকে পেছনে ফেলে আজ হেসে-খেলে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল সিলেট রয়্যালস।ঢাকার জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা—সিলেটের ইনিংস মাত্র ১২৪ রানে গুটিয়ে দিয়ে। বোলারদের তৈরি করা মসৃণ পথে এর পর কেবল হেঁটে চলেন ঢাকার ব্যাটসম্যানরা। আর তাতেই জয় আসে ১০ বল বাকি থাকতে।বিপিএল টি-টোয়েন্টি প্রতিযোগিতার ষষ্ঠ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিলেটের অধিনায়ক পিটার ট্রেগো। উদ্দেশ্য, বড় একটা স্কোর গড়ে ঢাকাকে চাপে ফেলা। কিন্তু ঢাকার বোলারদের দাপটে উল্টো নিজেই চাপে পড়ে সিলেট।দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে সিলেট। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে নাঈম ইসলাম। ঢাকার হয়ে মাশরাফি সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে খেলা ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন এনামুল হক। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির করেন ২৬ রান। দলের জয় নিশ্চিত করে ২৩ রানে অপরাজিত থাকেন আশরাফুল।সংক্ষিপ্ত স্কোর:সিলেট রয়্যালস: ১২৪/১০ (১৯.৫ ওভার)নাঈম ৩০, ইমরুল ২৩মাশরাফি ২২/২ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১২৬ /৩ (১৮.২ ওভার)এনামুল ৪৮, নাজির ২৬তানভীর ২০/১, সামাদ ২৭/১, হগ ১৯/১টস: সিলেট রয়্যালসফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৭ উইকেটে জয়ী।