ঢাকার বাইরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর ক্রিকেট: জিয়া স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে মুক্তিসংঘ ও আল রশিদ ক্রিকেট একাডেমি। কাল মুক্তি সংঘ (১৪৮/৩) ৭ উইকেটে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিকে (১৪৭/৯) এবং আল রশিদ ক্রিকেট একাডেমি (১৪৭) ২৪ রানে হকার্স মার্কেট দলকে (১২৩/৯) হারিয়েছে। মুক্তি সংঘের রিয়াল ও আল রশিদের মুস্তাকিম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। —রাজশাহী অফিসসরিষাবাড়ী ক্রিকেট লিগ: কালকের খেলায় স্বাধীন ক্রিকেট একাদশ (১১৭/৯) ২৯ রানে নতুন কুঁড়ি ক্রিকেট একাদশকে (৮৮) হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের জাহিদুল ইসলাম। অন্য ম্যাচে সূর্যসিঁড়ি (১০৬/৭) ৩ উইকেটে বড়বাড়িয়া একাদশকে (১০৫) হারিয়েছে। ম্যাচসেরা জয়ী দলের মিল্টন।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি